পাচার চক্র থেকে উদ্ধার হল ‘বনরুই’ নামক এক স্তন্যপায়ী প্রাণী

পাচার চক্র থেকে উদ্ধার হল ‘বনরুই’ নামক এক স্তন্যপায়ী প্রাণী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ২২ জানুয়ারি, ‘ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল’ এই যৌথ প্রচেষ্টায় শাসন থানার অন্তর্গত বারো মল্লিকা এলাকা থেকে উদ্ধার করা হল “পাঙ্গলিন” বা ‘বনরুই’ নামক স্তন্যপায়ী একটি প্রাণী।সাথে পাচার চক্রের সঙ্গে যুক্ত শরিফুল ইসলাম (বছর ৪৫) নামে এক ব্যক্তি গ্রেফতার হল।গোপন সূত্রে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ক্রাইম কন্ট্রোল সেল ওই বন্যপ্রাণী টিকে উদ্ধার করে।

অনুমান করা হয়েছে, বিক্রী করার উদ্যেশে উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে প্রাণীটিকে।জানা গিয়েছে, উত্তর প্রদেশের সিতপুর থেকে বিক্রির জন্য আনা হয় এই প্রাণীটি। ১৫ কেজি ওজনের জীবন্ত ওই দাঁতহীন স্তন্যপায়ীটি কে বারাসাতের বনদফতর আনা হয়েছে। এই প্রাণীর আশ ও মাংস আন্তর্জাতিক বাজারে খুব চাহিদা সম্পন্ন। আশ দিয়ে ওষুধ ও জ্যাকেট তৈরি করা হয়।এই প্রাণীর মাংস সাউথ ইষ্টান দেশ গুলিতে খুব জনপ্রিয়। পশ্চিম ভারতে ও মধ্য ভারতে পাওয়া যায় এই প্রাণী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top