নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে মিডিয়ার দ্বারস্থ হন স্বামী

নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে মিডিয়ার দ্বারস্থ হন স্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২২ জানুয়ারি, প্রায় তিন মাস হতে চলল, স্ত্রীর খোঁজ নেই।স্ত্রীর খোঁজে স্বামী নিরুপায় হয়ে বারংবার দ্বারস্থ হচ্ছেন পুলিশ স্টেশনে।স্ত্রীর চিন্তায় দিশাহারা হয়ে পড়েছেন স্বামী, মালদা জেলার কামারডাঙ্গা গ্রামের বাসিন্দা হরিপ্রসাদ মিশ্র।

জানা গিয়েছে, গতবছর ১৯ শে নভেম্বর তার স্ত্রী পপি মিশ্র (বয়স ২৭), তাঁর ছোট ছেলে ও মেয়েকে নিয়ে আশ্রমপুরের বাপের বাড়ি বেড়াতে গিয়েছিল।সেখান থেকেই নিখোঁজ হন তিনি।পরিবার সূত্রে জানা যায়, কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে পরে স্ত্রী পপি মিশ্র।এদিকে স্বামী হরিপ্রসাদ কাজের সূত্রে বাইরে থাকেন।তিনি জানতে পেরে ছুটে আসেন।

তবে এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।হরিপ্রসাদের অভিযোগ, প্রায় ১০-১২ বার পুলিশের দ্বারস্থ হন তিনি কিন্তু পুলিশ কোনও উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না।শেষে মিডিয়ার দ্বারস্থ হতে হয় স্বামীকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top