তৃণমূল বিধায়ককে কুপিয়ে খুন করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূল বিধায়ককে কুপিয়ে খুন করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৩০ জানুয়ারি, তৃণমূল বিধায়ককে সালিশি সভায় ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধে।গতকাল বুধবার রাত্রিবেলা বসিরহাট এক নম্বর ব্লকের পুর্তের সঞ্চালক নান্টু বিশ্বাস ও তৃণমূল বিধায়ক দিপেন্দু বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে সালিশি সভার দিকে যাচ্ছিলেন।সেইসময় কয়েকজন দুষ্কৃতী তাদের উপর এলোপাতাড়ি কোপাতে শুরু করে।পরে স্থানীয়রা এসে তাদের হাসপাতালে ভর্তি করে।
বসিরহাট মহকুমার বসিরহাট থানা গোটরা গ্রাম পঞ্চায়েতের উত্তর বাগুন্ডিতে ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, এই দুই তৃণমূল নেতার রাস্তা আটকায় দুষ্কৃতীরা, তারপর গাড়ির মধ্যে থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কোপাতে শুরু করে। চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ঘটনাস্থলে।তৎক্ষণাৎ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুই নেতার অবস্থা এখন আশঙ্কাজনক। তৃণমূল নেতা অহিদুল সাহাজির অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে সালিশি সভা ডাকার নাম করে তাদের খুন করার চেষ্টা করে। যদিও এই অভিযোগ বিজেপি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জের।ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top