‘প্রশান্ত কিশোরকে বাঁচানোর জন্য নিরাপত্তা’, বিস্ফোরক মন্তব্য সায়ন্তন বসুর

‘প্রশান্ত কিশোরকে বাঁচানোর জন্য নিরাপত্তা’, বিস্ফোরক মন্তব্য সায়ন্তন বসুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৮ ফেব্রুয়ারি, চলতি মাসের ১৫ ই ফেব্রুয়ারি শনিবার সন্দেশখালি ডাটা নদীর চর থেকে মাথার খুলি উদ্ধার করেছিল সিআইডি। বিজেপি নেতৃত্বের দাবি, সন্দেশখালির ভাঙ্গি পাড়া পড়ায় নিখোঁজ বিজেপি কর্মী দেবদাস মন্ডল-এর নরকঙ্কাল এটি। পাশাপাশি জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন, ওটা নিখোঁজ তৃণমূল কংগ্রেস কর্মী মৃতদেহ।

জানা গিয়েছে, আজ মঙ্গলবার বিজেপি নেতা সায়ন্তন বসুর নেতৃত্বে রাজ্য জেলার কয়েকজন প্রতিনিধি যান নিখোঁজ বিজেপি নেতা বাড়িতে। তাঁর স্ত্রী সুপ্রিয়া মণ্ডল-এর সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নরকঙ্কালগুলো উদ্ধার হয়েছে রাজ্যের গোয়েন্দা দপ্তর ফরেনসিক ল্যাবরেটরি ও ডিএনএ পরীক্ষার জন্য উদ্ধার করে নিয়ে গিয়েছে।অন্যদিকে নিহত নিখোঁজের পরিবার হাইকোর্টে মামলা করে। পাশাপাশি সামনে পৌরসভা নির্বাচন, রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের যারা টিকিট পাবে না প্রশান্ত কিশোরকে তারা পরিকল্পনা করে মারবে রাস্তায় যেখানে সেখানে মারধর করবে। তার বাঁচার জন্য রাজ্য সরকার জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছেন।তাহলে প্রশান্ত কিশোরের রাজনৈতিক কৌশলের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের উত্থান পরোক্ষভাবে বিজেপি কি আসন্ন পৌরসভা নির্বাচনের ভয় পাচ্ছে ন।সব মিলিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিলেন সন্তান বসু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top