
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৮ ফেব্রুয়ারি, জেলা সদর বারাসাতের ডাকবাংলোর কাছে রথতলা মাঠের পাশে ডাস্টবিন থেকে সদ্যোজাত কন্যা শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি গোটা এলাকায়।
জানা গিয়েছে, স্থানীয়রা দেখতে পান মঙ্গলবার দুপুরে ২ টো নাগাদ রাস্তার কুকুর একটি প্লাস্টিক টানাহেঁচড়া করছে। সেই সময় কালো রঙের প্লাস্টিকের ব্যাগ থেকে বেরিয়ে পড়ে সদ্যোজাত শিশুর মাথা। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ ছুটে আসে এবং বারাসাত থানায় খবর দেয়। পুলিশ এসে সদ্যোজাত শিশুর মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা কিভাবে ডাস্টবিনে মৃত শিশুর দেহ রেখে গেল সকলের অগোচরে তা নিয়ে ধন্দে পুলিশ।কন্যা সন্তান জন্ম গ্রহণ করাতে কি এই শিশুকে ফেলে যাওয়া হয়েছে, তা নিয়ে কৌতূহলে সকলে। এই অমানবিক কাজের প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারাও।



















