
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারি, কথায় আছে ইচ্ছাশক্তি আর মনের জোর থাকলে সবকিছুই সম্ভব’ হ্যাঁ এই প্রবাদ যে একেবারে ভুল নয় তা আরোও একবার হাতে-কলমে প্রমাণ করে দিল শিলিগুড়ির শালুগাড়া বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী পূজা পাল। জন্ম থেকেই প্রায় অকেজো হাত। মুখের কথাও ঠিক স্পষ্ট নয়। তা সত্ত্বেও মনের জোরের উপর ভর করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বসল পূজা।
জানা গেছে, জন্ম থেকেই পূজা বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় পড়াশোনার হাতেখড়ি টাও শুরু হয়েছিল সাধারণ বাচ্চার তুলনায় অনেকটাই দেরিতে। পূজার বয়স যখন সাত বছর তখনই শুরু হয় তার জীবনের স্কুলছুট। যার ফলে বয়সের সঙ্গে পড়াশোনার সামঞ্জস্যতায় সে বেশ খানিকটা পিছিয়ে। তবে আজ পূজার কুড়ি বছর বয়স আর এই বয়সে সে শুধুমাত্র মনের জোরে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। অন্যদিকে রাইটারের সাহায্য নিয়ে পরীক্ষা দিয়ে পূজা জানিয়েছে তার পরীক্ষা ভালই হয়েছে।



















