হাওড়া ও উত্তর চব্বিশ পরগনার জেলাশাসককে তলব করল রাজ্য নির্বাচন কমিশন

হাওড়া ও উত্তর চব্বিশ পরগনার জেলাশাসককে তলব করল রাজ্য নির্বাচন কমিশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৯ ফেব্রুয়ারি, হাওড়া ও উত্তর চব্বিশ পরগনার জেলাশাসককে তলব করল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার দুপুর ১টায় এই দুইজেলার জেলাশাসকে তলব করা হয়েছে। দুপুর ১টায় হাওড়া ও উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক রাজ্য নির্বাচন কমিশন দফতরে যান।

সূত্রের খবর, পুরসভার ভোট নিয়েই জেলার দুই জেলাশাসককে তলব করেছে কমিশন। কলকাতা ও হাওড়ার পুরসভার নির্বাচন নিয়ে কমিশন ইতিমধ্যেই সব প্রস্তুুতি নিয়ে ফেলেছে। তাই রাজ্যের হেভিওয়েট দুই কর্পোরেশানের ভোটের আগে জেলাশাসকদের সঙ্গে আলোচনা করে নিতে চাইছেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা। কারন বিগ্যাপত্তি জাড়ি করার আগে শেষবারের মতো জেলা শাসকদের সঙ্গে কথা বলে নিচ্ছে কমিশন। যদি প্রস্তুুতিতে কোন ঘাটতি থাকে তাহলে তা আলোচনা করে সব করে ফেলতে চাইছেন কমিশনের কর্তারা। পাশাপাশি কমিশন চাইছে শান্তিতে ভোট করতে আগেই জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে। তাই এদিন দুপুরে একটায় হাওড়া ও উত্তরচব্বিশ পরগনার জেলাশাকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ন বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top