
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারী, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জংশন সংলগ্ন তেনজিং নোরগে বাস টার্মিনালের অধীন বিহার বাস স্ট্যান্ড থেকে ১৬ কিলো ৯০০ গ্রাম গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম রাজু রায়। সে কোচবিহার জেলার চান্দামারী সংলগ্ন এলাকার বাসিন্দা। অভিযুক্ত ওই যুবক মাথাভাঙ্গা কলেজের প্রথম বর্ষের ছাত্র। বাবা শিলিগুড়ির একটি হোটেলে কর্মরত। ধৃত ওই যুবককে আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানায় পুলিশ।
জানা গিয়েছে, গোপন থেকে খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিলিগুড়ি জংশনে বিহার বাস স্ট্যান্ড থেকে ধৃত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। উদ্ধার হওয়া যায় থেকে শুরু হয় কিভাবে পাচারের উদ্দেশ্যে ছিল। উদ্ধার হওয়া যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এই চক্রের পেছনে বড় কোন মাথা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ।



















