সাতসকালে প্রচুর পরিমাণ তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য বোলপুরে

সাতসকালে প্রচুর পরিমাণ তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য বোলপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৯ ফেব্রুয়ারি, বুধবার সকালে বোলপুর থানার অন্তর্গত শিয়ান মুলুক পঞ্চায়েতের সামনে মুড়ি-মুড়কির মতো তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এত পরিমান বোমা দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় বোলপুর থানায়। ওই বোমা ফেটে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে বোলপুর থানার পুলিশ ঘিরে রেখেছে পুরো এলাকা। খবর দেওয়া হয়েছে এবং স্কটকে,টিম বোমা গুলিতে নিষ্ক্রিয় করা হবে।

আর এই বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির লোকজন তৃণমূলের নাম খারাপ করার জন্য এই সমস্ত করছে। পাশাপাশি বীরভূম জেলার বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল এর দাবি, বিজেপি এই ধরনের ঘৃণ্য রাজনীতি করে না। বোমা বারুদের কারবার তৃণমূল কংগ্রেসের, বিজেপির নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top