ভোটের লড়াইটা বেশ কঠিন হতে চলেছে, যাদবপুরে লাল পতাকার পাশাপাশি দেখা যাচ্ছে গেরুয়া পতাকাও

ভোটের লড়াইটা বেশ কঠিন হতে চলেছে, যাদবপুরে লাল পতাকার পাশাপাশি দেখা যাচ্ছে গেরুয়া পতাকাও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৯ ফেব্রুয়ারি, বুধবার বেলা ১১টা থেকে শুরু হয় যাদবপুরের ছাত্রভোট। ২ বছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে হবে ভোটগণনা। এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রার্থী দিয়েছে বিজেপি ও আরএসএস ছাত্র সংগঠন ABVP। SFI-র বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছে তারা । তবে ABVP-র অভিযোগ অস্বীকার করেছে এসএফআই। যাদবপুরে লাল পতাকার পাশাপাশি দেখা যাচ্ছে গেরুয়া পতাকাও। এবারের ভোটের লড়াইটা বেশ কঠিন।

আজ একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে ভোট। SFI-র তুলনায় অনেকটাই পিছিয়ে ABVP। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার কলা বিভাগ ও ইঞ্জিনিয়ার বিভাগের সিপি, জিএস, এজিএস ডে, এজিএস ইভিনিং-সব পদেই প্রার্থী দিয়েছে ABVP। NRC ও CAA প্রতিবাদে বেশ গুরুতেপুর্ণ ভূমিকা নিয়েছে যাদবপুরের পড়ুয়ারা। সেই যায়গায় নির্বাচনে ABVP কি ফল করে সেই দিকেই তাকিয়ে অনেকে। নির্বাচনের জন্য আটোসাটো করা হয়েছে নিরাপত্তা। সেখানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি সুরঞ্জন দাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top