
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি, নারায়নগড়ের থানা ঘেরাও কর্মসূচিতে গ্রেফতার হওয়া ৭ বিজেপি কর্মীকে জামিন দিল খড়্গপুর মহকুমা আদালত। উল্লেখ্য গত ১৫ তারিখ নারায়নগড় থানা ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা ছড়ানোর অভিযোগে এই সাত জনকে গ্রেফতার করা হয়।
জানা যায়, এই ৭ জনকে তিনদিনের পুলিশি হেফাজতে নেয় নারায়নগড় থানা। বুধবার সেই হেফাজত শেষে আদালতে তোলা হলে, আদালত দু’হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে সকলকে জামিন দেয়।৭ জনকে পুষ্প দ্বারা এদিন বরণ করে বিজেপি কর্মীরা।



















