
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ২০ শে ফেব্রুয়ারি : চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগে এবার কাঠগড়ায় কলকাতার নামী বেসরকারি হাসপাতাল। পরিবারের অভিযোগ, বুধবার সিজার করে সন্তান প্রসবের পর মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছে বলে দাবি করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। আজ ভোরে হাসপাতাল থেকে বাড়ির লোককে খবর দেওয়া হয় রোগিনীর অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। এরপর পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখেন তার মৃত্যু হয়েছে। এরপরই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবার। আলিপুর থানায় অভিযোগ জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে। মৃতার নাম পিঙ্কি ভট্টাচার্য।



















