
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৩১ মার্চ, করোনা ভাইরাসের মোকাবিলায় দেশসহ রাজ্যে চলছে লকডাউন, ফলে চরম আর্থিক ক্ষতির মুখে সরকার সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলি। এরূপ অবস্থায় সরকার আবেদন করেছেন, এই পরিস্থিতির মোকাবিলা করতে যদি কোন সহৃদয় ব্যক্তি আর্থিক সহযোগিতা করেন তাহলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করতে পারেন।এরূপ বেলঘড়িয়া জেনিথ নার্সিংহোমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০ লক্ষ ৫০ হাজার টাকা জমা দেওয়া হল।
এ বিষয়ে জানার জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেশকিছু ব্যক্তি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলি এগিয়ে এসেছে সরকারের পাশে দাঁড়াতে। এদিন বেলঘড়িয়া জেনিথ নার্সিংহোমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০ লক্ষ ৫০ হাজার টাকা জমা দেওয়া হল। এই অর্থের ১০ লক্ষ টাকা দিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ আর বাকি টাকা দিয়েছেন হাসপাতালের সাথে যুক্ত থাকা চিকিৎসকেরা। সরকারের পক্ষে এই অর্থের চেক গ্রহন করেন কামারহাটী পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাসের মত মহামারি রুখতে সরকারের পাশে দাঁড়ানোটা তাদের নৈতিক সামাজিক দায়িত্ব।



















