
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১ এপ্রিল, বসিরহাট মহকুমার হাড়োয়ার বিধান সভার বিধায়ক হাজী নুরুল ইসলাম ভ্যানে করে চাল, ডাল, আলু পৌঁছে দিল গ্রামের প্রতিটি বাড়িতে। পাশাপাশি বাচ্চাদের শুকনো খাবার দুধ, বিস্কুট গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে দিলেন বিধায়ক স্বয়ং। সঙ্গে রয়েছে ব্লক সভাপতি শফিক আহমেদ।
আজ বুধবার দুপুর বেলা হাড়োয়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পরিষেবা দিতে প্যাকেট বন্দি খাবার ভ্যানের উপর তুলে, দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিচ্ছে খাবার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হাড়োয়ার মানুষ। ২০০৯-এর লোকসভার প্রার্থী হাজী নুরুল ইসলাম ছিলেন, সেই সময় দেখা গিয়েছিল আইলা বিধ্বস্ত জলবন্দি সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জন্য মাথায় খাবারের ঝুড়ি নিয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে। দুই হাজার কুড়ি সংসদ থেকে বিধায়ক হয়েছেন হাড়োয়ার।সেই ভূমিকায় দেখা গেল – তৃণমূলের বিধায়ক হাজী নুরুল ইসলামকে।



















