করোনা ভাইরাসকে পৃথিবী থেকে মুক্ত করতে মহাশক্তি শিবের আরাধনায় শান্তিপুরের বিধায়ক

করোনা ভাইরাসকে পৃথিবী থেকে মুক্ত করতে মহাশক্তি শিবের আরাধনায় শান্তিপুরের বিধায়ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ২ এপ্রিল, সারাদেশ জুড়ে যখন লকডাউন ঠিক সেই সময় করোনা ভাইরাসকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।তিনি জানান প্রতি বছরের মত এই দিনে শান্তিপুরের এই শিবলিঙ্গের মন্দিরে পুজা পাঠে বসেন।আগের থেকে ভিড় এড়াতে শান্তিপুরবাসীকে সোসাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়।অনেকে তাদের নামও পাঠান তাদের ভোগ ও গোত্র নিবেদন করা হয়।

সাংবাদিকদের সামনে অরিন্দম ভট্টাচার্য জানান, এবারের এই অস্টমী পুজো শুধু নিজের জন্য আর নিজের পরিবারের জন্য নয় সমগ্র শান্তিপুর তথা পশ্চিমবঙ্গবাসীর জন্য এই পূজা।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে তিনি ‘মা’ বলে সম্বোধন করে তিনি বলেন আজ এই পূজা তাঁর শুভ কামনা করার জন্যও কারণ তিনি এই রাজ্যকে আগলে রেখেছেন সকল বিপদ থেকে। তাই আজ মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা। এদিন লকডাউনের জন্য সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য লাইভ করে পূজা হয়, সকলের নাম গোত্র দিয়েই এই পূজা করা হয়। এই পুজোতে ঈশ্বর করোনা ভাইরাস থেকে মুক্তির পথ শীঘ্র দেখতে পারবে এটাই তাঁদের বিশ্বাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top