ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে পাশে দাঁড়াল পূর্ব বর্ধমান জেলা পুলিশ

ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে পাশে দাঁড়াল পূর্ব বর্ধমান জেলা পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২ এপ্রিল, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ করবার জন‍্য লকডাউন চলছে গোটা রাজ‍্য জুরে।এইরকম একটা পরিস্থিতির মধ‍্যে পরে ব্লাডব‍্যাঙ্কে শুরু হয়েছে রক্ত সংকট। সেই রক্ত সংকটের সমস‍্যার সমাধানে এগিয়ে এল পূর্ব বর্ধমান জেলা পুলিশ, তাদের তরফ থেকে বুধবার অরবিন্দু স্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত হন, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখার্জী, বর্ধমান থানার আই সি পিন্টু সাহা সহ অনান‍্য পুলিশের শিষ‍্য প্রদস্ত আধিকারিকরা। এদিনের এই শিবিরে ৫০জন রক্তদাতা করেছেন।ধারাবাহিকভাবে এই রক্তদান শিবিরের আবারও আয়োজন করা হবে বলে জানা গিয়েছে জেলা পুলিশ সূত্রে।ইতিপূর্বে ১০জন করে পুলিশ কর্মী রক্তদান করবেন বলে ঠিক করা হয়েছিল, করোনা ভাইরাসের জেরে যে লকডাউন চলছে সেই পরিস্থিতিতে ব্লাড ব‍্যাঙ্কে রক্তসংকট তৈরি হয়েছে, সেই রক্ত সংকটে সমাধানের জন‍্যই সকল পুলিশ কর্মীরা এগিয়ে এসছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top