লকডাউনের জেরে গোয়াতে আটকে পড়া চার যুবকের বাড়ি ফেরার আকুতি

লকডাউনের জেরে গোয়াতে আটকে পড়া চার যুবকের বাড়ি ফেরার আকুতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ৩ এপ্রিল, দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করার জন্য লকডাউন ঘোষনা হয়েছে।বিভিন্ন জায়গায় আটকে পড়েছে বহু মানুষ।এরূপ আবারও এক ছবি সামনে এল। গত মাসে গোয়ায় কাজে গিয়ে আটকে পড়েছে রানাঘাট ১১নং ওয়ার্ডের বাসিন্দা চার জন যুবক। তারা হলেন শুভংকর সরকার, সুদীপ মালি, তুহীন বালা ও প্রবীর রায়।এদের মধ্যে এক যুবকের শরীর খুবই খারাপ হয়ে পড়েছে।এরা সকলেই রানাঘাট শরতপল্লীর বাসিন্দা।

চিন্তায় রয়েছে যুবকদের পরিবারের লোকজন।আজ তারা ভিডিও কলিং-এর মাধ্যমে তাদের কথা জানায়।তাদের একটাই আবেদন এই মুহুর্তে তাদের কাছে টাকা পয়সা যা ছিল তা শেষ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা।রিতীমত খাবার জুটছে না। কোনও রকম আধপেটা খেয়ে বেঁচে আছেন। মালিক তাদের বলেছে ৩১ তারিখের পর তাদের আর ওখানে থাকতে দেওয়া হবে না।ফলে বাড়ি ফেরার আশায় প্রহর গুনছেন ওই চার যুবক। চিন্তায় পড়েছেন ওই চার যুবকের পরিবারও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top