দুঃস্থ মানুষের পাশে থাকার অঙ্গীকারে বদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরের একাধিক গ্রাম

দুঃস্থ মানুষের পাশে থাকার অঙ্গীকারে বদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরের একাধিক গ্রাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৪ এপ্রিল, সারা দেশের মানুষ আজ ঘরবন্দি। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা ভাইরাস। সমস্ত মানুষ ঘর বন্দি।কাজে কর্মে বেরোতে পারছে না।যারা দিন আনে দিন খায় এরকম দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন।আজ মাদারহাট গ্রাম পঞ্চায়েতের বলবন পুর গ্রামে সকল মানুষ ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্বপন নস্করের হাত দিয়ে নিজের আর্থিক তহবিল থেকে বিভিন্ন গ্রামের ৪০০জন দুঃস্থ মানুষকে দুই কিলো চাল দুই কিলো আলু,এবং একটা কোরে সাবান সয়াবিনের প্যাকেট রান্নার মসলা ইত্যাদি তাদের হাতে তুলে দিলেন।

এরূপ উদ্যোগে এলাকার সকল মানুষ ভীষণ খুশি। আগামী দিনেও এরূপ কাজ করতে আগ্রহী তারা। তারা জানান, মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন তাতে পশ্চিমবঙ্গের মানুষ গর্বিত।সরকারে নির্দেশ মতো সকলে এই লকডাউন মেনে চললে খুব শীঘ্র দেশ করণামুক্ত হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top