জমায়েত রুখতে এবার ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি বীরভূম জেলা পুলিশের

জমায়েত রুখতে এবার ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি বীরভূম জেলা পুলিশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৪ এপ্রিল, করোনাভাইরাস আটকানোর জন্য দেশজুড়ে লাগু হয়েছে লকডাউন। পাশাপাশি বাড়ি থেকে যাতে সাধারণ মানুষ না বের হয় সে কারণে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিভিন্ন সমাজ সচেতনতামূলক পদক্ষেপ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহর থেকে গ্রাম সর্বত্র। কোথাও দেখা যাচ্ছে, রাস্তায় ছবি এঁকে সাধারণ মানুষকে সচেতন করছেন পুলিশ, কোথাও রাস্তার মোড়ে দাঁড়িয়ে গান করছে পুলিশ। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বিভিন্ন বার্তা দেয়া হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে।

এতেও কাজ হচ্ছেনা সমাজের সর্বস্তরে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নানান অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে আসছে সাধারণ মানুষ। আর সে কারণেই এবার ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ। বিভিন্ন জায়গায় ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয় পুলিশের পক্ষ থেকে। এক কথায় বলা যায় সর্বত্র চেষ্টা করছে বীরভূম জেলা পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top