জন্মদিনের অনুষ্ঠান বন্ধ রেখে ৫০০ জন দুস্থঃদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল ব্যবসায়ী রানা সিনহা

জন্মদিনের অনুষ্ঠান বন্ধ রেখে ৫০০ জন দুস্থঃদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল ব্যবসায়ী রানা সিনহা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ৪ এপ্রিল, জন্মদিনের অনুষ্ঠান বন্ধ রেখে ৫০০ জন দুস্থঃদের হাতে খাবার ও নগদ টাকা তুলে দিলেন পূর্বস্থলীর জামালপুরের এক ব্যবসায়ী রানা সিনহা।শনিবার সকাল ও বিকালে তার বাড়িতে আসেন দুস্থরা। সকলের হাতে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল ও ১০০ টাকা করে দেওয়া হয়। ৫টি গ্রামের ৫০০ জন ব্যাগ বোঝাই খাবার পেলেন।

এদিন দুস্থরা ওই ব্যবসায়ীকে দুহাত দিয়ে আর্শিবাদ করেন। করোনা ভাইরাস থেকে বাঁচতে সারা দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছে। গৃহবন্দি হয়ে দিন কাটছে সমস্ত মানুষের। জানাগিয়েছে, লকডাউন ঘোষনার ১০ দিন আগে থেকেই রানা সিনহার জন্মদিন পালনের চিন্তাভাবনা শুরু হয়ে যায়। কিছু আত্মীয়, বন্ধুবান্ধবকে ফোনে আমন্ত্রন করেছিলেন ওই ব্যবসায়ী। ৩০০ জনের জন্য মেনুর তালিকাও তৈরী করা হয়। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ার ফলে রানা সিনহার জন্মদিনে সড়ম্বর অনুষ্ঠান বাতিল করতে হয়। তার বদলে এদিন তিনি দুস্থদের মধ্যে খাবার বিলি করে জন্মদিনের আনন্দ অনুভব করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top