পুলিশ কর্মীদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হল এবার রানাঘাটে

পুলিশ কর্মীদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হল এবার রানাঘাটে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ৪ এপ্রিল, একদিকে গ্রীস্মকালীন রক্ত সংকট আর অন্যদিকে করোনার আতঙ্কে সারা বিশ্বজুড়ে মহামারির রুপ ধারন করছে।এবার রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশ মত জেলায় জেলায় থানায় থানায় পুলিশ কর্মীদের রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।সেই কথা মাথায় রেখে এবার রানাঘাট পুলিশ জেলার ধানতলা থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিন সকালে এই রক্তদান শিবিরের সুচনা করেন থানার পুলিশ আধিকারিক সুজয় মন্ডল ও অন্যন্য পুলিশ অফিসারেরা।পুলিশ কর্মী ছাড়াও এদিন মহিলা পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররাও এই শিবিরে তাদের মুল্যবান রক্ত দান করতে সক্ষম হন।জানাগেছে প্রায় ৩০ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top