করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকার চেক তুলে দিল বিধাননগর উন্নয়ন সমিতি

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকার চেক তুলে দিল বিধাননগর উন্নয়ন সমিতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৫ এপ্রিল, রাজ্যের লোকডাউনের পরিস্থিতিতে দরিদ্র সীমার নিচে থাকা অসহায় হত দারিদ্র মানুষদের হাতে খাদ্য সামগ্রীও তুলে দিলেন বিধাননগর উন্নয়ন সমিতি। এদিন মধুমুরালি স্পোর্টিং ক্লাব ও উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে এলাকার ৭০০ জন দুঃস্থ অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয় চাল ডাল তেল সোয়াবিন সাবান।

এদিন এলাকার বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন সমিতির সদ্যসরা।উন্নয়ন সমিতির পক্ষ থেকে সম্পাদক সৌমেন আচার্য্য জানান, তাঁদের এই কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাবে যতদিন লকডাউন পরিস্থিতি থাকবে। এর পাশাপাশি উন্নয়ন সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ব্যাঙ্কের মাধ্যমে ২৫০০০ টাকার চেক তুলে দেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top