
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ এপ্রিল, সামাজিক দুরুত্ব সবচেয়ে বেশি লঙ্ঘন বাজার হাটে করছেন মানুষ। তাই এবার বাজারগুলোকে স্যানিটাইজার করতে শুরু করল কলকাতা পুরসভা।উল্টোডাঙার মাঠের বাজারে করোনা ভাইরাস থেকে দূরে রাখতে এই উদ্যোগ বলে জানিয়েছে পুর কর্মীরা।
এদিন বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা রাসায়নিক ছিটিয়ে স্যানিটাইজার করলেন তারা। পুর সাভার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গা রাসায়নিক ছড়ানোর কাজ হলেও বাজারে হত না এবার বাজার কে ও পরিষ্কার করার কাজ শুরু করল কলকাতা পুর সভা।



















