
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৮ এপ্রিল, বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক-এর শালিপুর অঞ্চলের বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক শালিপুর বাজার শাখায় টাকা তোলার হিড়িক পুরুষ-মহিলা গায়ে গায়ে দাঁড়িয়ে ভিড় করছে। ব্যাঙ্কে সামাজিক দূরত্বটুকু বাজায় নেই, এখান থেকে সংক্রমণ ছড়াতে পারে সে কথা ভুলেই গেছে সকলেই। এই পরিস্থিতিতে সিভিক ভলান্টিয়ার দিয়ে নজরদারি রাখার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কিন্তু তাতে কোন কাজ হচ্ছে না বলেই মনে হচ্ছে।সাধারণ মানুষ সেটাকে উপেক্ষা করেই ভিড় জমিয়ে টাকা তুলতে ব্যস্ত।
পাশাপাশি শালিপুর বাজার সেখানেও সবসময় যেন মেলা বসে, সামাজিক দূরত্ব বজায় না রেখেই ভিড় জমায় তারা। অন্যদিকে বড়ঘোঁজ মহাশ্মশান মাঠে প্রতিদিন বিকালে সাধারণ মানুষ সোনাপুকুর শংকরপুর অঞ্চলের রাধানগর বাজার সেখানেও একই চিত্র। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু এখনও সাধারণ মানুষ সচেতন নয়।এরূপ অবস্থাতে কিভাবে করোনা সংক্রমণ আটকানো যাবে, তাই এখন ভাববার বিষয়।



















