
নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ৯ এপ্রিল, করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে রাজ্যের সর্বত্র চলছে স্যানেটাইজার দিয়ে জীবানু মুক্ত করার প্রয়াস।এবার নদিয়ার রানাঘাট রেল জংশনের গুরুত্বপূর্ণ টিকিট কাউন্টার ও রেলওয়ে অভার ব্রিজ সহ রানাঘাট জি আর পি থানায় চললো স্যানেটাইজার দিয়ে জীবানু মুক্ত করার কাজ।
এদিন সকালে রানাঘাট পুরসভার চেয়ারম্যান পার্থ সারথী চ্যাটার্জীও ফ্রায়ার ব্রিগেডের তৎপরতায় রানাঘাটের গুরুপুর্ন জায়গাগুলিতে তাদের নিজেদের উদ্যোগে জীবানুনাশক স্প্রে দিয়ে স্যানেটারিজ করতে দেখা গেল।পাশাপাশি পুলিশ আধিকারিকেরাও হাত লাগালেন এই স্যানেটারিজের কাজে।ফলে খুব স্বাভাবিকভাবে কিছুটা হলেও স্বতি রানাঘাট শহরবাসীর।অন্যদিকে পুরপ্রধান পার্থ সারথী চ্যাটার্জী জানান, রানাঘাট পুরসভার সবকটি ওয়ার্ডে এই স্যানেটাইজারে কাজ চলবে।



















