
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৯ এপ্রিল, বারুইপুরে স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ কয়েকশো মহিলার। সাথে ভাঙচুর চালানো হয়।খবর শুনে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী তানজিলা বিবির বিরুদ্ধে অভিযোগ তিনি লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই তার বাড়ি ঘেরাও করে রাখে কয়েকশো মহিলা। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সামনেই চলে ভাঙচুর। যদিও বিক্ষোভরত মহিলারা জানিয়েছেন ঘরের ভেতর থেকে নিজের বাড়ি ভাঙচুর করেছেন তানজিলা বিবি। আর অভিযুক্ত সভানেত্রী বিক্ষোভ রত মহিলাদের তৃণমূলের বিরোধী গোষ্ঠীর পঞ্চায়েত সদস্যের লোক বলে অভিযোগ করেছেন। পাশাপাশি তারাই তার বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।



















