করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও সচেতন থাকার কথা বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম

করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও সচেতন থাকার কথা বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১০ এপ্রিল, গতকাল সল্টলেকের নগরায়ন ভবনে বসে সমস্ত করপোরেশন ও পৌর সভার চেয়ারম্যান ও মেয়রদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বললেন পুরো ও নগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।এদিন তিনি করোনা সংক্রান্ত সচেতন থাকার পাশাপাশি ডেঙ্গু নিয়েও সতর্ক থাকার কথা বললেন তিনি।

এদিন তিনি বলেন, করোনার পাশাপাশি ডেঙ্গুর জন্যেও বিভিন্ন পৌরসভার ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। করোনার বিরুধ্যে লড়াইয়ের জন্য যেভাবে পৌর সভা গুলোকে সতর্ক করা, মাক্স পরে থাকা, সোশ্যাল ডিস্টেন্স মেন্টেন করা, বাজারে এক সাথে কেউ যাতে না ঢোকে সেগুলো যেমন দেখার কথা বলেন তেমনি জল সরবরাহ যাতে ঠিক থাকে, জল যাতে কোনওভাবে নষ্ট না হয়, সেই গুলো খেয়াল রাখার কোথাও তিনি বলেন কারণ এই সময় জলের ক্রাইসিস দেখা দেয়।পাশাপাশি করোনার জন্য সোডিয়াম হাইপ্রোক্লোরাইড স্প্রে করতে জোর দিলেন তিনি।কারণ এই ক্যামিকেল করোনা ভাইরাসও মরবে আবার জলে পড়লে মশা ডিম দেবে না।স্বাস্থ্যকর্মীরা পিপিপি, মাক্স, গ্লাভস ব্যবহার করার কথা বললেন। করোনা, ডেঙ্গু এই দু-এর বিরুদ্ধে লড়ার কথা বললেন মিন্ত্রী ফিরহাদ হেকিম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top