লকডাউনের সময় জরুরী দরকারে মিলবে ট্যাক্সি, কোথায় ও কিভাবে জেনে নিন!

লকডাউনের সময় জরুরী দরকারে মিলবে ট্যাক্সি, কোথায় ও কিভাবে জেনে নিন!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১০ এপ্রিল, গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেন লকডাউনের মধ্যেও জরুরি প্রয়োজনে চলবে ট্যাক্সি।কিন্তু কিভাবে? জানা গেল, ট্যাক্সি পরিষেবা পেতে ঘোষণা করা হবে একটি ফোন নাম্বার, যেখানে কল করলেই মিলবে ট্যাক্সি।তবে চালকসহ তিনজন বসতে পারবে ট্যাক্সিতে।ফোনের সাথে সাথেই নিকটবর্তী ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি পাঠানো হবে যাত্রীর বাড়িতে।ক্ষুদ্র শিল্পীরা ট্যাক্সি পরিষেবার মাধ্যমে চালিয়ে যেতে পারে কাজ।প্রয়োজনে পরিষেবা মিললে হোম ডেলিভারিরও সুবিধা মিলবে।

জানা গিয়েছে, করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ আরও বাড়াতে পারে।তবে লকডাউনে নামানো হতে পারে প্রায় ৩০০টি ট্যাক্সি।শ্যামবাজার, উল্টোডাঙা, এক্সাইড, গড়িয়াহাট এবং গড়িয়া এই সকল অঞ্চলে চলবে ট্যাক্সি। ক্ষুদ্র শিল্পী, হোমডেলিভারের জন্য বিশেষ সুবিধা এনে দেবে এই পরিকল্পনা।লকডাউনেও মানুষ নিরাপদে থেকে যাতে ছোটোখাটো কাজ চালিয়ে যেতে পারে পাশাপাশি প্রয়োজনে যাতে পরিষেবার সমস্যা না হয় তার জন্যই আনা হল এই নয়া পরিকল্পনা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top