
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১১ এপ্রিল, এবার উত্তর ২৪ পরগনা বনগাঁ হেলেঞ্চা ট্যাঙ্কিপাড়ার বাসিন্দারা করোনা থেকে বাঁচতে গ্রামের প্রবেশ এর মুখেই বাঁশের ড্রপ গেট বানিয়ে পোস্টার টাঙ্গিয়েছেন ‘বাইরের লোকের প্রবেশ নিষেধ’। করোনার জেরে লকডাউন ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্তে এমন ছবি আগেই দেখা গিয়েছে। এবার এই একই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনা বনগাঁ হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার ট্যাঙ্কিপাড়ার প্রবেশ মুখে। পাড়ার ছেলেরা পাড়ায় ঢোকার মুখে বসে থাকছেন। বাইরের লোক এলেই জিজ্ঞাসাবাদ করে ফেরানো হচ্ছে পাড়ার মুখ থেকেই।
গ্রামের বাসিন্দাদের দাবি, করোনা থেকে পড়ার বাসিন্দাদের বাঁচাতে এই উদ্যোগ নিয়েছে তারা।স্থানীয় হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মঞ্জিলা রায় এই উদ্যোগকে সমর্থন করেছেন এবং তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী বহিরাগতদের পাড়ার মধ্যে প্রবেশ না করানোর জন্য অনুরোধ করেছেন। সেই কথা মাথায় রেখে গ্রামের সাধারণ মানুষের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছে।



















