
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১১ এপ্রিল, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সপ্তশ্রী অধিকারী বর্ধমান মেডিকেল কলেজ থেকে মাইথন যুব আবাসে হোম কোয়ারেন্টাইন থাকা ২৫ জন মানুষের মানসিক চিকিৎসা করতে আসেন।ডাক্তার সপ্তশ্রী অধিকারী জানান, ৩রা এপ্রিল স্বাস্থদপ্তর একটা সিদ্ধান্ত নিয়েছে সমস্ত কোয়ারেন্টাইন থাকা মানুষের মানসিক চিকিৎসা করার।কারণ এই সময় কোয়ারেন্টাইন থাকা
মানুষ ভয় পেয়ে যায় এবং নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।তাই আজ ডাক্তার সপ্তশ্রী মাইথন যুব আবাস, দেন্দুয়া ইসিএল রিজিনাল হাসপাতাল ও জামুড়িয়া একটি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষদের গিয়ে তাদের মানসিক চিকিৎসা করে।পাশাপাশি তাদের সাহায্যের জন্য সর্বদা পাশে থাকার কথা বলে।
এই সময় কোরোনা জাতীয় কোনো খবর টিভিতে দেখবেন না, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসাপ যে মিথ্যা খবর এবং বিভ্রান্তিমূলক খবর যারা প্রচার করছে তা না দেখার পরামর্শ দেন তিনি।এই সময় সবাই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কোটান ও খুশিতে থাকার কথা বলেন পাশাপাশি লকডাউন মেনে চলার কথাও বলেন তিনি।



















