লকডাউনকে উপেক্ষা করে অবৈধ জমায়েত ব্যাঙ্ক ও গ্যাস অফিসে

লকডাউনকে উপেক্ষা করে অবৈধ জমায়েত ব্যাঙ্ক ও গ্যাস অফিসে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১১ এপ্রিল, বসিরহাট মহকুমার হাড়োয়া এবং মিনাখা ব্লকের বিস্তীর্ণ এলাকায় লকডাউনকে উপেক্ষা করেই চলছে অবৈধ জামায়াত। সালিপুর অঞ্চলের ধনপোতা বাজারে রীতিমতো মেলা বসার মত হয়েছে।

তেমনি এক চিত্র দেখা গেল কোনটি অঞ্চলের কামারগাতীতে, সেখানে গ্যাস অফিসে ফ্রীতে গ্যাস নেওয়ার লাইন আর সেখানেই এক জায়গায় গা ঘেঁষা ঘেঁষি করা দাঁড়িয়ে রয়েছে সারি সারি মানুষ। ঠিক তেমনি ব্যাঙ্ক গুলিতেও সামাজিক দূরত্ব বজায় নেই। প্রশাসনের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার নজরদারির জন্য রাখা হয়েছে, কিন্তু হুঁশ ফিরছে না কারোর।এতবার সতর্ক করার পরও সচেতন নয় নাগরিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top