স্ত্রীকে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

স্ত্রীকে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১১ এপ্রিল, বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের পান্তা পাড়া ঘটনা। আজ শনিবার সকাল আটটা নাগাদ (বছর ৩২)-এর জন্য তার স্বামী কামরুজ্জামান মোল্লা স্ত্রী (বছর ২৬) জহমিনা বিবি তাদের মধ্যে দীর্ঘদিন পারিবারিক অশান্তি ছিল। একাধিকবার সালিশি সভা। দুই পরিবারের মধ্যে বিবাদ মীমাংসা হলেও শেষ রক্ষা হল না।

জানা যায়, জহমিনা আজ সকালে বাড়ির উঠোনের রান্না ঘরে বসে ছিল।শনিবার আটটা নাগাদ অশান্তি চরমে উঠলে হাতের কাছে ধারালো কুরুল নিয়ে এলোপাতাড়ি মাথায় কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বধুর। স্থানীয় গ্রামবাসীরা প্রতিবাদ করলে অভিযুক্ত কামরুজ্জামান তাদের ধারালো কুড়ুল নিয়ে তাড়া করে, এর জেরে ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয়।এরমধ্যেই ঘরে রাখা বিষের বোতল কীটনাশক খেয়ে কামরুজ্জামান আত্মহত্যার চেষ্টা করে। পুলিশকে খবর দিলে বাদুড়িয়া থানার পুলিশ এসে অভিযুক্ত কামারুজ্জামানকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, মৃত বধুর দুই কন্যা সন্তান রয়েছে, তারা সেই সময় বাড়ির উঠোনে খেলা করছিল।আচমকাই এই ঘটনা দেখে তারাও শোকের মধ্যে রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top