
১১ এপ্রিল, করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করে সরকার।১৪ তারিখ লকডাউন উঠে যাওয়ার কথা কিন্তু মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হল।পাশাপাশি ১০ জুন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে।আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বিকেলে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও বৈঠকের পর শনিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ভিডিও বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। প্রায় সকলেই লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে সওয়াল করেন।



















