করোনা আতঙ্কে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি গ্রাম সিল করে দেওয়া হল

করোনা আতঙ্কে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি গ্রাম সিল করে দেওয়া হল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১১ এপ্রিল, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বল্লুক ও সাবলআড়া গ্রামগুলি সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হল। শনিবার থেকে মাইকিং করে সম্পূর্ণ কোয়ারেন্টাইন করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ এবং বাইরের থেকে যে সমস্ত মানুষজন যাতে ওই গ্রামগুলিতে ঢুকতে না পারে তার জন্য করা হয়েছে চেকপোস্ট, এমনকি গ্রামের মানুষজন বেরোতে পারবেন না তাদের গ্রাম থেকে। জেলা প্রশাসন সূত্রে খবর এই দুটি গ্রাম থেকে বেশ কয়েকজনের শরীরে করোনা পজিটিভ নমুনা পাওয়া গেছে।

অন্যদিকে হলদিয়াকে হটস্পট ঘোষণা করে দেওয়ার পরেই হলদিয়ার প্রবেশপথের বিভিন্নস্থানে চলছে নাকা চেকিং। সম্পূর্ণভাবে সিল করে দেওয়ার প্রস্তুতি চলছে হলদিয়া জুড়ে, পুলিশ সুপার, জেলাশাসক ও পৌরসভার পৌরপিতা হলদিয়ার সমস্ত এলাকা ঘুরে মানুষজনকে সচেতন করলেন। পাশাপাশি রেড অ্যালার্ট জারি করে বলা হয় কোন অবস্থাতেই এলাকা বাড়ির বাইরে বের হতে পারবেন না বাসিন্দারা। সমস্ত পরিষেবা প্রশাসনিক ভাবে পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি, দেওয়া হবে স্বাস্থ্যপরিসেবাও।কোনরকম লকডাউন নিয়ম ভঙ্গ করলে প্রশাসন তার ব্যবস্থা কঠোর ভাবে নেবে। নামানো হয়েছে রেপ চলছে নাকা চেকিং।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top