মদ না পেয়ে হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে নেশা করতে গিয়ে মৃত্যু হল দুই যুবকের

মদ না পেয়ে হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে নেশা করতে গিয়ে মৃত্যু হল দুই যুবকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১২ এপ্রিল, মদ না পেয়ে হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে নেশা করতে গিয়ে মৃত্যু হল দুজন যুবকের, অসুস্থ আরোও দুজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার মারিশদায়।মদ না পেয়ে হোমিওপ্যাথি ঔষধ খেয়ে নেশা করতে গিয়ে মৃত্যু হল দুজন যুবকের। একজন পিছাবনীর বাসিন্দা ভরত দাস (বয়স ১৮) এবং মারিশদার সিল্লিবারি এলাকার বাসিন্দা পঙ্কজ দাস (বয়স ৩২)। গুরুতর অসুস্থ আরো দুজন সিল্লিবাড়ির বাসিন্দা গঙ্গু দাস ও গৌতম দাস।

জানা গিয়েছে, পঙ্কজের আত্মীয় ভরত দাস, লকডাউন মধ্যেই চারজন মিলে মদ খাওয়ার পরিকল্পনা নিয়ে একসঙ্গে জমাট হয় বলে জানা যায়। তবে মদ না পেয়ে চারজন মিলে শুক্রবার দুপুরে হোমিওপ্যাথি ঔষধ খেয়ে নেয় এর পরেই অসুস্থ হতে থাকে। শনিবার দিন দুপুরের নাগাদ অসুস্থতা আরোও বাড়ে এই চারজনকে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে ভরত দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। শনিবার রাতের দিকে মৃত্যু হয় পঙ্কজের। এখনোও পর্যন্ত দুজন গুরুতর অসুস্থ অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনা তদন্ত করছে মারিশদা থানার পুলিশ। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top