রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেসনে চিকিত্‍সাধীন পাঞ্জাবের এক যুবকের মৃত্যু ঘিরে রহস্যের সূত্রপাত

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেসনে চিকিত্‍সাধীন পাঞ্জাবের এক যুবকের মৃত্যু ঘিরে রহস্যের সূত্রপাত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১২ এপ্রিল, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেসনে চিকিত্‍সাধীন পাঞ্জাবের এক যুবকের মৃত্যু হল।মৃত যুবককের নাম অমৃত সিং (বয়স ৩৫ বছর)। তার বাড়ি পাঞ্জাবের বানার জেলার তাপামান্ডি থানার তেয়েন্ডা গ্রামে। তিনি গম কাটা মেশিনের অপারেটর ছিলেন। লকডাউনের আগে ওই যুবক বাঁকুড়া ও মুর্শিদাবাদের বেলডাঙ্গা হয়ে বীরভূমে গম কাটাতে এসেছিলেন তিনি।

জানা যায়, বীরভূমের মুরারই থানার বাঁধলৈ গ্রামে গিয়াসউদ্দিন মোল্লার বাড়িতে ছিলেন। গত ৫ এপ্রিল জ্বরের উপসর্গ নিয়ে তাকে প্রথমে রাজগ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রে ও পরে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে তাকে আইসোলেসনে রেখে চিকিত্‍সা করা হয়। তার শরীরের বিভিন্ন নমুনা পরীক্ষা করার জন্য বেলেঘাটা আইডিতে পাঠানো হয়। সেখান থেকে কোভিড ১৯-এর নেগেটিভ রিপোর্ট আসে। তবে রিপোর্ট নেগেটিভ এলেও তাকে আইসোলেশনে রেখে টিবি রোগের চিকিত্‍সা করা হয়। গতকাল রাতে ওই যুবক মারা যান। এদিকে মৃত্যুর পর করোনা রোধক বিশেষ পিপি পোশাক পরে হাসপাতালের কর্মীরা তার মৃতদেহ আইসোলেশন ওয়ার্ড থেকে সরিয়ে মর্গে নিয়ে যান। হাসপাতাল কতৃপক্ষ তার ময়নাতদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top