
১২ এপ্রিল, করোনা আতঙ্কের মধ্যেই ভূকম্পনে কেঁপে উঠল দিল্লি, রবিবার সন্ধ্যেয় দিল্লি এনসিআরে অনুভূত হল মৃদু কম্পন।ভূমিকম্পে কেঁপে উঠল নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামও।জানা যায়, দিল্লি-এনসিআর, উত্তরাখন্ড এবং উত্তরপ্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।সন্ধ্যা পৌনে ৬টার সময় এই ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি।রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৩.৫।
জানা গিয়েছে, ৩ থেকে ৪ সেকেন্ডের এই কম্পন ছিল। কম্পনের উৎসস্থল পশ্চিম দিল্লি, যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।পূর্ব দিল্লির একটি স্থানে মাটি থেকে মাত্র ৬.৫ কিলোমিটার নিচেই এই কম্পন সৃষ্টি হয়েছিল, বলে জানিয়েছেন ভূকম্পন বিশেষজ্ঞরা।ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী এই ভূকম্পনের উৎসস্থল আসে নেপালের খাপতাড় ন্যাশনাল পার্ক।ঘটনার পরেই ট্যুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মানুষকে আশ্বস্ত করেছেন।



















