বনগাঁ সীমান্তে গেট বন্ধ করে দেওয়ায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, রাস্তা অবরোধ বাগদায়

বনগাঁ সীমান্তে গেট বন্ধ করে দেওয়ায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, রাস্তা অবরোধ বাগদায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৪ এপ্রিল, সরকারি নির্দেশে সীমান্তের কাঁটাতারের ওপারে জমিতে যেতে পারছে না কৃষকরা। গেট বন্ধ করে দেওয়ার ফলে বনগাঁ, বাগদা, গাইঘাটা এলাকার ধান পাট সব্জী ক্ষতিগ্রস্ত প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। জল না পেয়ে মাঠেই নষ্ট হচ্ছে ধান, পাট। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা কুলনন্দপুরের গ্রামের সকরা প্রথমে বাগদা থানা পুলিশের কাছে দ্বারস্থ হয়। সেখান থেকে ফিরে তারা বাগদা বনগাঁ সড়কের নোমচাপোতাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করে।

জানা যায়, ঘটনাস্থলে পৌঁছায় বাগদার বিধায়ক দুলাল বড় ও বাগদা থানা পুলিশ। ৩০ মিনিট অবরোধ চলার পরে কৃষকদের বুঝিয়ে এদিনের মত অবরোধ তুলে দেয়।বাগদার বিধায়ক দুলাল বড় জানিয়েছেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল থেকে তাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top