
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৪ এপ্রিল, শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এর সাহুডাঙ্গি রেল গেটের পাশে একটি মদের দোকান থেকে ব্যাগে করে নিয়ে যাওয়া হচ্ছিল মদ।বেশ কয়েকদিন যাবৎ এলাকাবাসীরা বিষয়টি লক্ষ্য করছিলেন।আজ এলাকাবাসীরা ওই মদের দোকানের নিরাপত্তারক্ষীকে এবং এক ব্যক্তি কে প্রচুর মদসহ ধরে ফেলেন।ওই মদের দোকানের নিরাপত্তারক্ষী স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন মালিক নির্দেশ দিয়েছে মদের হোম ডেলিভারি করতে।মালিকের নির্দেশ মেনেই নিরাপত্তারক্ষী হোম ডেলিভারি করছেন বলে জানান।
কিন্তু লক ডাউন এর মধ্যে কিভাবে চলছে মদের কারবার তা নিয়েই উঠেছে প্রশ্ন।স্থানীয় এক বাসিন্দা এই ভিডিও ফুটেজটি আমাদের পাঠিয়েছেন।ভিডিওর বিষয়ে ওই মদের দোকানের মালিকের সাফাই আবগারি বিভাগের অনুমতি নিয়েই তারা যা করার করছেন।অপরদিকে ভক্তিনগর থানা এলাকার আবগারি দফতরের দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ এর বক্তব্য হোম ডেলিভারির ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আনা হয়েছে তা নির্দিষ্ট লাইসেন্স হোল্ডার দের কে জানানো হয়েছে সেই ভাবেই চলবে।


















