নববর্ষে পথচলতি মানুষদের মাস্ক বিলি করলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস-চেয়ারম্যান দুলাল সরকার

নববর্ষে পথচলতি মানুষদের মাস্ক বিলি করলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস-চেয়ারম্যান দুলাল সরকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের সকাল থেকেই পথচলতি মানুষদের মাস্ক বিলি করে করোনা নিয়ে সচেতন করলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস-চেয়ারম্যান দুলাল সরকার। ভ্যান চালক, রিস্কা চালক, প্রতিবন্ধী, বাইক আরোহী এবং পথচলতি মানুষদের মাস্ক বিলি করেন তিনি। মঙ্গলবার সকালে মালদা শহরের স্টেশন রোডে মাস্ক বিলি করা হয়।

বাঙালির অন্যতম উৎসব ১লা বৈশাখ উৎসব। আর ১লা বৈশাখ মানেই হালখাতা। এদিন আপামর বাঙালি নতুন পোশাক পরে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করেন। করোনা মোকাবিলায় লকডাউনের কারণে সমস্ত কিছুতেই যেন জল পড়েছে। রাজ্য সরকারের নির্দেশ বাড়ির বাইরে বেরোলেই মাস্ক পড়া অত্যাবশ্যক।তাই মঙ্গলবার সকাল থেকে মালদা শহরের কানিমোড় এলাকায় করোনা মোকাবিলায় মানুষকে সচেতন করতে পথচলতি মানুষদের মাস্ক পড়িয়ে সচেতন করেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার।তিনি বলেন, আজকের দিন যেমন আনন্দের তেমন দুঃখের। ১লা বৈশাখ বাঙ্গালীদের হালখাতার দিন। কিন্তু লকডাউন এর কারণে সেই উৎসব ম্লান হয়েছে। তিনি সাধারণ মানুষকে ঘরে বসেই ১লা বৈশাখের উৎসব পালন করার আবেদন জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top