বীরভূম আছে বীরভূমেই, লকডাউনের মধ্যেই উদ্ধার ড্রাম বন্ধ বোমা

বীরভূম আছে বীরভূমেই, লকডাউনের মধ্যেই উদ্ধার ড্রাম বন্ধ বোমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৫ এপ্রিল, একদিকে চলছে লকডাউন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার লড়াই। আর সেই মুহূর্তেই বীরভূম রয়েছে বীরভূমে ই। বুধবার সকালে পারুই থানার অন্তর্গত গোলাপবাগ ও তালিবপুর এলাকা থেকে শ’খানেক তাজা বোমা উদ্ধার করে পারুই থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই বোমাগুলো উদ্ধার করে। বোমা গুলি ড্রামের মধ্যে রাখা ছিল ঐসকল গ্রামগুলির পুকুরপাড়ে। বোমাগুলো উদ্ধারের পর পুলিশ ওই বোমা গুলিকে ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডের দলকে। তারা এসে বোমা-গুলি নিষ্ক্রিয় করবেন।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপের মুহূর্তেই আমরা পাড়ুই থানার অন্তর্গত সিউড়ি ২ নম্বর ব্লকের এই তালিবপুর গ্রামকে উত্তপ্ত হতে দেখেছিলাম গ্রামের মধ্যে একটি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করাকে কেন্দ্র করে। যে ঘটনায় গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমা গুলির আঘাতে মারা যায় গ্রামেরই এক বাসিন্দা। যার পরেও টনক নড়েনি এলাকার বাসিন্দাদের। যখন গোটা বিশ্ব করোনা থেকে নিস্তার খুঁজছে, তখন বীরভূমের এই সকল গ্রামগুলি মজুদ করছে বোমা বারুদ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top