বিজেপির মন্ডল সভাপতি রাজু পালকে খাদ্য সামগ্রী বিলি করতে বাধা দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

বিজেপির মন্ডল সভাপতি রাজু পালকে খাদ্য সামগ্রী বিলি করতে বাধা দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৫ এপ্রিল, বিজেপি নেতা সব্যসাচী দত্তকে খাদ্য সামগ্রী বিলিতে বাধা দিয়েছিল পুলিশ। এবার তাঁর অনুগামী তথা বিধাননগর পুর নিগমের ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের বিজেপির মন্ডল সভাপতি রাজু পালকে খাদ্য সামগ্রী বিলি করতে বাধা দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগের তীর বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জির বিরুদ্ধে।

তাদের অভিযোগ, গতকাল সন্ধ্যায় বিজেপি নেতা রাজু পালের লোকজন নারায়নপুরের কালীপার্ক সংলগ্ন বিদ্যাসাগর পল্লীর দিনমজুর পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিলি করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা তাপস চ্যাটার্জি অনুগামী বলেই এলাকায় পরিচিত। দুষ্কৃতীদের হামলাতে ২-৩ জন বিজেপি কর্মী আহত হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিয়েছে, সব্যসাচী দত্ত ও রাজু পালের লোকজন নারায়নপুর এলাকায় খাদ্য সামগ্রী বিলি করতে পারবে না। যেসব বিজেপি কর্মী খাদ্য সামগ্রী বিলি করতে গিয়েছিল তাদের মারধর করার পাশাপাশি বাড়ি থাকার নির্দেশ দিয়েছে দুষ্কৃতীরা। বাড়ি থেকে বেরোলেই মারধর করা হবে। পুলিশ অসহযোগিতা করছে বলে অভিযোগ।

বিজেপি নেতা রাজু পাল বলেন, লকডাউনের পর ১-৫ নম্বর ওয়ার্ডের মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল আচমকা হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। বাড়ি থেকে বের হলে আবারো মারধর করা হবে বলে হুমকি দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর নারায়নপুর থানার পুলিশের দ্বারস্থ হলেও কোনরকম সহযোগিতা করা হয়নি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিয়েছে, ১-৫ নম্বর ওয়ার্ডে সব্যসাচী দত্ত ও রাজু পালের নামে ত্রাণ দিতে দেবো না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top