করোনা আবহে পারমাদন ফরেষ্টে পশু-পাখিদের নিজের হাতে খাওয়ালেন জেলা পরিষদের মেন্টর

করোনা আবহে পারমাদন ফরেষ্টে পশু-পাখিদের নিজের হাতে খাওয়ালেন জেলা পরিষদের মেন্টর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৫ এপ্রিল, শুধু মানুষ নয়, পশুপাখি, জীবজন্তু, সকলকে নিয়েই আমাদের পরিবেশ, একথা জানিয়ে বনগাঁর বিভূতিভূষণ অভয় অরণ্যে গিয়ে কয়েকশো হনুমান, পাখিদের খাওয়ালেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ। এদিন দুপুরে গাড়ি ভর্তি করে কলার কাঁদি, বিস্কুট ফলমূল, নিয়ে তিনি হাজির হন ফরেস্টে। নিজের হাতে সকল পশুদের খাওয়ালেন তিনি।

সেখানকার কর্মীদের সঙ্গে নিয়ে ঢুকে পড়েন বাগানের মধ্যে। কলা বিস্কুট ফলমূল দেখে দলে দলে হনুমান পাখি পক্ষী ভিড় জমায়। তাদেরকে নিজের হাতে খাওয়ান তিনি। গোপাল শেঠ বলেন” লকডাউনের কারণে ফরেস্ট বন্ধ রয়েছে। এখানে অনেক হনুমান পশু-পাখি রয়েছে। তাদের খোঁজ নিতে এসে ছিলাম। তাদের খাওয়ালাম।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top