গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন ২৪ জন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন ২৪ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৬ এপ্রিল, বিশ্বজুড়ে করনার আতঙ্ক, গৃহবন্দী সাধারণ মানুষ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়।জানা গেল, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন ২৪ জন৷ মৃত্যু হয়েছে আরও তিনজনের৷ এই নিয়ে রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ১০ জনের৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা জানান রাজ্যের মুখ্য সচিব রাজীব সিংহ।মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৪৷

ইতিমধ্যে দেশে এখনও পর্যন্ত ২ লক্ষ ৯০ হাজার ৪০১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গতকাল করা হয়েছে ৩০ হাজার ৪৩ জনের। এমনটাই জানিয়েছে আইসিএমআর। আর এই ৩০ হাজারের মধ্যে ২৬ হাজার ৩৩১টি হয়েছে ১৭৬টি সরকারি ল্যাবে এবং বাকি ৩,৭১২টি টেস্ট হয়েছে ৭৮টি বেসরকারি ল্যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top