আক্রোশের জেরে শাশুড়িকে খুনের অভিযোগ উঠল জামাই-এর বিরুদ্ধে, অভিযুক্ত পলাতক

আক্রোশের জেরে শাশুড়িকে খুনের অভিযোগ উঠল জামাই-এর বিরুদ্ধে, অভিযুক্ত পলাতক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ এপ্রিল, শাশুড়িকে খুনের অভিযোগ উঠল জামাই-এর বিরুদ্ধে।রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কাশীপুর থানার জামাইপাড়াতে।ঘটনার পর অভিযুক্ত জামাই আতিয়ার মোল্লা পলাতক।জানা যায়, মৃত শ্বাশুড়ির নাম আমিনা বিবি।

সুটের খবর, আমিনা বিবি-র মেয়ের সঙ্গে বহুদিনের বিবাদের জেরে স্বামী ও মেয়ে আলাদা থাকতো। মেয়ে মায়ের কাছে সন্তানকে নিয়ে থাকত। বহুদিন ধরেই রাস্তায় মেয়ে ও মা-কে দেখে কটূক্তি করত জামাই।কিন্তু তাঁরা চুপ ছিল।এদিন মেয়ের মা ও দিদি বাইরে বেরোলে স্বামী অর্থাৎ জামাই শাশুড়িকে দেখে ক্ষোভে সামনে রাখা একটি দা দিয়ে আঘাত করে শাশুড়ির উপর।দিদি অর্থাৎ বড় মেয়ে বাধা দিতে এলে তাঁকেও আঘাত করে পালিয়ে যায়। খবর শুনে ঘটনাস্থলে পুলিশ আসে।কাশীপুর থানার পুলিশ শাশুড়ির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশ জানিয়েছে, আক্রোশের জেরেই এই খুন।খুব দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে, ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top