দেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যারা নিয়েছেন, তাদের দায়িত্ব এবার কাঁধে তুলে নিল ‘ইউথ ফর অল’ সংস্থা

দেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যারা নিয়েছেন, তাদের দায়িত্ব এবার কাঁধে তুলে নিল ‘ইউথ ফর অল’ সংস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৯ এপ্রিল, মারণ ভাইরাসকে উপেক্ষা করে যারা নিজেদের জীবন বিপন্ন করে লকডাউনের মধ্যে সমস্ত এলাকার পরিষ্কার রাখার কাজ করে চলেছে সকল সাফাই কর্মীরা। এদিন তাই হাওড়া পুরসভার ২০নং ওয়ার্ডের সাফাই কর্মীদের হাতে ইউথ ফর অল সংস্থা-র তরফ থেকে কিছু খাদ্যদ্রব্য, গামছা,কিছু নগদ টাকা,গোলাপ ফুল তুলে দিলেন ওই সংস্থার কর্মীরা।

সংস্থার সম্পাদক নাদিম সাহেব বললেন, “এই সাফাই কর্মীদের অনেকে অবহেলার চোখে দেখেন, কিন্তু এরাই আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখছে।আমাদের সুস্থ রাখার এক অভিনব দায়িত্ব পালন করছে।তাই এদের পাশে থেকে কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হল”।লকডাউনে সকল প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দিলেন নাদিম সাহেব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top