
১৯ এপ্রিল, গত ৩রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।এবার ১লা জুন থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য টিকিট বুকিং চালু হবে।জানা গিয়েছে, আগামী ৪র্থ মে থেকে দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হবে, যা যাত্রীদের জন্য খুশির খবর।
সংক্রমণ রুখতে ক্রমশ বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ।শেষ ঘোষণা অনুযায়ী ৫ এপ্রিল থেকে ৩ রা মে পর্যন্ত বাড়ানো হয়েছে।এর জেরে প্রতিবার টিকিট বুকিং চালু হয়েও বন্ধ হয়ে যাচ্ছিল।এরমধ্যেই টিকিটের টাকা ফেরত দেওয়া নিয়ে স্যোশাল মিডিয়ায় গুজব ওঠে ও ভাইরাল হয়ে যায় যে টিকিট বুকিং এর টাকা ফেরত দেওয়া হবে না আর, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা। তবে এটা যখন হাতের বাইরে চলে যায় তখন সেটাকে সামলানোর জন্য ময়দানে নামে ডিজিসিএ। তিনি সমস্ত বিমান সংস্থাকে জানান, যাত্রীদের সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে সাথে বলে কোনো ধরনের এক্সট্রা চার্জ এই মূহুর্তে নেওয়া যাবে না টিকিট ক্যান্সেলেশনের জন্য।



















