
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৯ এপ্রিল, রবিবার দুপুরে পিয়ালী রেল ব্রিজ সংলগ্ন বাজার এলাকায় হঠাৎ আগুন লাগে। আগুন লাগার কারণে পর পর ১৫ টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়।
জানা যায়, এই এলাকায় দোকান সামগ্রিক নিয়ে বসতো সবজি-মুরগির ও মাছ ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ী ও মানুষজন এসে তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের প্রচন্ড প্রণালী থাকায় পরে দমকলে একটি ইঞ্জিনের দ্বারা আগুন নেভানো হয়।দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে হতাহতের কোনো খবর নেই।



















