
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল, লকডাউনে বন্ধ স্কুল কিন্তু তা সত্বেও ধাপে ধাপে পড়ুয়াদের জন্য দেওয়া হচ্ছে মিডডে মিলের চাল আলু।প্রথম দফার পর সোমবার থেকে দ্বিতীয় দফায় পড়ুয়াদের জন্য অবিভাবকদের হাতে চাল আলু তুলে দেওয়া শুরু হয়েছে।সামাজিক দুরত্ব বজায় রেখেই স্কুলগুলি থেকে মিডডে মিলের চাল আলু বিতরণ করতে হবে এবং কোনও মতেই পড়ুয়াদের স্কুলে আনা চলবে না এমনই নির্দেশ।
তা সত্বেও সোমবার চন্দ্রকোনা পৌরসভার ১ নং ওয়ার্ড গোবিন্দপুর এলাকায় কল্যানশ্রী জ্ঞানদা দেবী উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের বেশকিছু খুদে পড়ুয়াদের দেখা গেলো স্কুলের সামনে মিডডে মিলের সামগ্রী আনতে।স্কুলের তরফে স্পষ্ট করে জানানো হয়নি বলে জানান ওই পড়ুয়ারা।যদিও ওই ছাত্রীদেরকে বলে দেওয়া হয় এদিন অবিভাবক ছাড়া চাল আলু দেওয়া হবে না।


















