
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ২০ এপ্রিল, করোনা যুদ্ধে ইতিমধ্যেই সাফল্যের মুখ দেখেছে পূর্ব মেদিনীপুর। জেলার পাঁশকুড়ার মেচগ্রামে করোনা হাসপাতালে করোনা পজিটিভ ১৪ জনের মধ্যে ইতিমদ্ধ্যেই ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর তা সম্ভব হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গাইডলাইন মেনে চিকিৎসা, ডাক্তারদের রুটিন চেকআপ, ভালো খাওয়ার দেওয়া প্রভৃতির জন্য।

আর তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আদর্শ। সে কারনে হু’এর প্রতিনিধি আজকে পরিদর্শনে আসে করোনা হাসপাতালে।

অন্যদিকে গতকাল রাতে জ্বর, কাশি শ্বাসকষ্ট প্রভৃতি উপসর্গ নিয়ে তমলুক জেলা হাসপাতালে চন্ডিপুর থেকে এক রোগী ভর্তী হয়। আজকে সকালে তার মৃত্যু হয়। কিন্তু তার কোবিড ১৯ এর নমুনা নেওয়া সম্ভব হয়নি। তাই সতর্কতা হিসেবে পুলিশি প্রহরায় ওই ব্যক্তির দেহ বাড়ির লোকেদের হাতে দেওয়া হবে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সেই সঙ্গে মৃত ওই ব্যাক্তির বাড়ির লোকেদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।


















